শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আশুলিয়ায় হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   07-Nov-2025   80

Photo

এফএনএস: সাভারের আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বোরকা পরা ও হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কেউ ওই নারীকে হত্যা করেছে। ওসি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুরু, অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স...

Photo

কালীগঞ্জে বিএনপির ফিরোজ গ্রুপের নেতা-কর্মীদের চাঁদা না দেওয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ফিরোজ গ্রুপের নেতা-কর্মীদের...

Photo

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

Photo

যশোরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা

এফএনএস: যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে একজন ভ্যানচালককে শ্বাসরোধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত