মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির ফিরোজ গ্রুপের নেতা-কর্মীদের চাঁদা না দেওয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   16-Aug-2025   86

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ফিরোজ গ্রুপের নেতা-কর্মীদের চাঁদার দাবী মেটাতে না পারায় একই পরিবারের মহিলাসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামে।
বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা যায় গত ৯ আগষ্ট উক্ত গ্রামের মশিয়ার রহমান তার বাড়ীর কাজের জন্য ইট, বালি নিয়ে আসার সময় একই গ্রামের বিএনপির ফিরোজ গ্রুপের নেতা ওলিয়ার রহমান ইটের গাড়ী আটকিয়ে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে ইটের গাড়ি ছেড়ে দিতে অনুরোধ করেন ভুক্তভোগী মশিয়ার রহমান। কিন্তু পাষাণ হৃদয়ের অলিয়ারের এতে মন গলেনি বরং চাঁদার দাবীতে অটল থেকে সে হুমকি ধামকি দিতে থাকে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে মশিয়ার তার নিজ বাড়ীতে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর সন্ত্রাসী ওলিয়ার তার ৪/৫ জন সাঙ্গ-পাঙ্গ সাথে নিয়ে মশিউর রহমানের বাড়ীতে হামলা চালিয়ে দরজা, জানালা ভাংচুর করে এবং মশিয়ার, তার স্ত্রী হালিমা ও মেয়েকে রামদা ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে মশিয়ারকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশ ওলিয়ার রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে...

Photo

ভোট কর্মকর্তারাই কেন্দ্রে মোবাইল নিতে পারবেন না: ইসি

এফএনএস: ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

Photo

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব

এফএনএস: জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে...

Photo

নোয়াখালীতে ট্রাকচাপায় ভাই-বোন শিশু নিহত

এফএনএস: নোয়াখালী সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত