বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উচ্চকন্ঠ   05-Nov-2025   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫-২৬ এর আওতায় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। একই দিন বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা। সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টুসহ সদর উপজেলার মাধমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এতে অংশগ্রহণ করে সদর উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা। খেলায় শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে ২-০ গোলে হারিয়ে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের বাধন। ম্যন অফ দ্যা ফাইনাল বিবেচিত হন রানার্সআপ দলের আব্দুল আলিম। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে বিকালে পুরস্কার বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন এবং দুর্নীতিতে জিরো টলারেন্স: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ...

Photo

সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

বিএনপি কিংবা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

দিনাজপুরে ধর্ষণের শিকার ১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা

এফএনএস: দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছরের এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত