রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

উচ্চকন্ঠ   18-Jul-2025   63

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি, আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না। তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে। আপনাদের কথা বলতে হবে। পাড়ায় পাড়ায় আপনারা সরব হন। প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে। তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলছি। আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব, ইনশাল্লাহ। দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মুন্সীগঞ্জে পদযাত্রার অংশ নিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় এনসিপির কয়েকশ নেতাকর্মী সভাস্থলে উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম। এর আগে, জুলাইয় পদযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে শুক্রবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। প্রথমে তারা মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে জড়ো হন, পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে মুন্সীগঞ্জ সুপারমার্কেট চত্বর এলাকার কৃষি ব্যাংকের সামনে সমাবেশস্থলে জড়ো হন।

office@ukantho.com


Photo

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, কর্মচারী আটক

এফএনএস: বগুড়ায় পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায়...

Photo

ঝিনাইদহ জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পিঠা উৎসব

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ ব্যাপী তারুণ্যের...

Photo

বিনা শর্তে মাফ চাইলেন জামায়াত আমির

এফএনএস: সবার কাছে বিনা শর্তে মাফ চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

Photo

মহেশপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত