মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় ৪র্থ দিনে সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

উচ্চকন্ঠ   30-Apr-2025   50

Photo

এফএনএস: মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ টানা চতুর্থ দিনের মতো সম্পন্ন হয় বুধবার। এদিন সকাল ১০টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বুধবার মামলায় সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিনজন চিকিৎসক। যারা শিশু আছিয়ার চিকিৎসা করেছিলেন। আগামী ৪ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে সবাই ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরায় আনা হয় হিটু শেখসহ সব আসামিদের। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত রোববার থেকে প্রতিদিন মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি হিটু শেখকে আদালত থেকে পুলিশের একটি হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়। তখন তিনি চিৎকার করে বলতে থাকেন, আমি নির্দোষ, আমার বেটার বউকে ধরেন, ওই সব করেছে। এমন অভিযোগ করতে করতে আদালত থেকে বের হয়ে যান হিটু শেখ। এই মামলায় চতুর্থদিনের মতো সাক্ষ্য দিয়েছেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের গাইনি বিভাগের প্রধান নাকিবা সুলতানা, জরুরি বিভাগের চিকিৎসক জুলহাস ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, আদালতে তিনজন মেডিকেল এক্সপার্ট সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দির পাশাপাশি তারা মেডিকেল সাটিফির্কেট দেখিয়েছেন। পরে আরও মেডিকেল এক্সপার্ট রয়েছেন আশা করছি আগামী রোববার তারা আদালতে এসে সাক্ষ্য দেবেন। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে। রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করেন মেয়েটির মা। ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়। ঢাকার সম্মিলিত সামরিক হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ সে মারা যায়। এ মামলায় আদালতে পুলিশের দাখিল করা চার্জশিটে ধর্ষণ ও হত্যার ঘটনায় হিটু শেখকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া শিশুটির বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে ভয়ভীতি দেখানো এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিভুক্ত করা হয়েছে।

office@ukantho.com


Photo

বিআইডব্লিউটিএ-কর্মীকে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে বাংলাদেশ...

Photo

শৈলকুপায় গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক। হত্যা সন্দেহে স্বামীর বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পপি খাতুন নামে এক গৃহবধুর...

Photo

কালীগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

ইতিহাসে এই প্রথম কোন পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত