মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   02-Dec-2025   89

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অতর্কিত ভাবে সুফল বিশ্বাস(৩৫) নামের এক আদিবাসী যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে উপজেলার হরিপুর গ্রামের হুমোদার বিলে এ ঘটনা ঘটে। আহত সুফল বিশ্বাস সদর উপজেলার মাধরপুর গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে। সুফলের বাবা বিষ্ণু বিশ্বাস বলেন, বিকেলে আমার ছেলে সুফল মাছ ধরতে পার্শ্ববর্তী হুমোদর বিলে যায়। সেসময় হরিপুর গ্রামের আজিবরের নেতৃত্ব একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ফিলিপাইন থেকে পরিচালিত একটি...

Photo

ফেনীতে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: এসআই প্রত্যাহার

এফএনএস: ঘুষ লেনদেনের ঘটনায় ভিডিও ভাইরালের পর ফেনীর পরশুরাম মডেল থানার...

Photo

রাজধানীতে কাটা হাত-পা উদ্ধার

এফএনএস: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং...

Photo

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত