প্রিয় ঝিনাইদহ
ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে সরকারকে সহযোগিতা করুন- জামায়াতের উদ্দেশ্যে রাশেদ খান
উচ্চকন্ঠ 24-Aug-2026 26
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে সরকারকে সহযোগিতা করা উচিত জামায়াতে ইসলামীকে-এমন মন্তব্য করেছেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে তিনি বলেছেন, কল্যাণরাষ্ট্র ব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইন রয়েছে।
রোববার (২৩আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজে শিক্ষক, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, জামায়াত শরীয়াহ আইন কায়েমের নামে জনগণের সাথে মুনাফেকি করছে। এছাড়াও শেখ হাসিনার দেশে ফেরার কোন সুযোগ নেই। দেশে আসলে তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া জন্য প্রস্তুত আছি বলেও হুশিয়ারী দেন তিনি।
office@ukantho.com