রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

উচ্চকন্ঠ   25-Aug-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান, মহেশপুর ব্যাটালিয়ান (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মুন্সি এমদাদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জলিলপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দিন বিশ্বাস সহ মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আত্মহত্যা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন নিয়ন্ত্রণে পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানানো হয়।
এজন্য সামাজিক প্রতিরোধ, সচেতনতামূলক বিলবোর্ড, তারুণ্য মেলা ও শিক্ষামূলক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে ইউএনও খাদিজা আক্তার বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সর্বদা সচেষ্ট। তবে সামাজিক সচেতনতা ছাড়া শুধু আইনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন এবং উপজেলা ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

office@ukantho.com


Photo

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘরে পড়েছিল মা-মেয়ের অর্ধগলিত লাশ

এফএনএস: ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে সমিলা রানি (৪৫) ও প্রতিবন্ধী শাপল রানি...

Photo

ঝিনাইদহ পলিটেকনিকের মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার...

Photo

কালীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ব্যবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে...

Photo

যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক: ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যমজ কন্যাসন্তান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত