সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পায়ে গুলি করে মুয়াজ্জিনকে পঙ্গু, ওসিসহ ৪৬ জনের নামে মামলা

উচ্চকন্ঠ   13-Mar-2025   83

Photo

এফএনএস: বাড়ি থেকে ধরে এনে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নজরুল ইসলামের নামে মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন মামলা দায়ের করেছেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৪৬জনের নামে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী দৌলখাঁড় গ্রামের বেলাল হোসেন। গত বুধবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে তিনি এ মামলা দায়ের করেন। ২০১৫ সালের ফেব্রæয়ারি মাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুয়াজ্জিন বেলাল হোসেন নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের বাম গ্রামের পÐিত বাড়ির আলী হায়দারের সন্তান। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ভুক্তভোগী মুয়াজ্জিন বেলাল হোসেন বলেন, ২০১৫ সালের ৮ ফেব্রæয়ারি মধ্যরাতে নাঙ্গলকোটে নিজ বাড়ি থেকে পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। এ সময় বেলায়েত হোসেন নামে আরও একজনকেও সঙ্গে নিয়ে নাঙ্গলকোটের লুধুয়া নামক স্থানে নিয়ে নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম দুইজন পুলিশ সদস্যকে পায়ে গুলি করতে বলেন। তারা গুলি করতে রাজি না হলে ওসি নজরুল ইসলাম নিজেই আমাদের দুইজনকেই বাম পায়ের হাঁটু বরাবর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। পরবর্তীতে তাদের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় এক বছর কারাভোগ করতে হয়েছে। মুয়াজ্জিন বেলাল আরও বলেন, গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থাকাকালীন উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকা রেফার্ড করা হলেও ওসি নজরুল ইসলাম তা হতে দেননি। যে কারণে চিকিৎসার অভাবে আমার পা কেটে ফেলতে হয়েছে। আমার বিরুদ্ধে অন্যায় আচরণ ও মিথ্যা মামলা দায়ের করে যে নির্যাতন চালানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি তৎকালীন ওসি নজরুল ইসলামসহ পুলিশের ৭ সদস্য, নাঙ্গলকোট উপজেলার তৎকালীন চেয়ারম্যান ও তৎকালীন পৌরসভার মেয়রসহ মোট ৩১জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছি। এছাড়াও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। আমি আশা করছি, ন্যায় বিচার পাব। মামলার আইনজীবী বদিউল আলম সুজন জানান, নির্যাতন ও হেফাজতের মৃত্যু নিবারণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা আশা করছি, বিচারক মামলাটি আমলে নিয়ে নির্দেশনা দেবেন।

office@ukantho.com


Photo

দৈনিক নবচিত্রের ঈদ পুনর্মিলনী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার একমাত্র পত্রিকা দৈনিক...

Photo

মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

এফএনএস: মুন্সীগঞ্জ একটি লঞ্চে কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে...

Photo

শৈলকুপায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সংযোগ ফাউন্ডেশন এর সহযোগিতায় ঝিনাইদাহ...

Photo

শৈলকূপায় ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৭, বাড়ী-ঘর ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত