শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ছবিতে জুতার মালা এডিট করে ফেসবুকে আপলোড, থানায় জিডি

উচ্চকন্ঠ   31-Aug-2026   40

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে ব্যক্তিগত ছবি বিকৃত করে জুতার মালা পরানো এবং অশ্লীল ভাষায় অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ইউপি সদস্য।
রোববার (৩০ আগস্ট) কালীগঞ্জ থানায় এ সাধারণ ডায়েরি করেন উপজেলার রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের সদস্য মো. জসিম (৪৭)। জিডি নম্বর-১৫৫৩।
জিডিতে মো. জসিম অভিযোগ করেন, গত ২৯ আগস্ট বিকেল ৫টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, Mijanur Rahma নামে একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি এডিট করে ছবিতে জুতার মালা পরানো হয়েছে।
এ ছাড়া ওই আইডি থেকে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে অশ্লীল ভাষায় বিভিন্ন স্ট্যাটাস ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জসিমের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তি তার ফেসবুক আইডিতে প্রবেশ করে তার আপলোড করা ছবি, ভিডিও ও বিভিন্ন স্ট্যাটাসে অশ্লীল ভাষায় মন্তব্য করছে। বিষয়টি নিয়ে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীর পরিচয় নিশ্চিত করতে পারেননি।
জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাকে হয়রানি, মানহানি এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হতে পারে। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

সাতক্ষীরায় কনস্টেবলের মরদেহ উদ্ধার

এফএনএস: সাতক্ষীরার সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে এক পুলিশ সদস্যের...

Photo

কক্সবাজার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহের দুই যুবক নিহত, আহত ৪

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার ভ্রমণে গিয়ে মর্মান্তিক...

Photo

অসুস্থ বিএনপি নেতা মাহবুবার রহমানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

জামির হোসেন ও মাসুদ রানা: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা...

Photo

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত