প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে বিএসএফের রাবার বুলেটে একজন আহত
উচ্চকন্ঠ 14-May-2026 18
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ছোড়া রাবার বুলেটে ˆবষ্ণব বিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে| মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে| গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে|
আহত ˆবষ্ণব বিহারী মণ্ডল শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে| বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন|
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ˆবষ্ণব জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রায় ২৩ দিন আগে তিনি অবৈধ পথে ভারতে যান| সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার গভীর রাতে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন| এ সময় সীমান্ত অতিক্রমকালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ করেন তিনি|
গুলিবিদ্ধ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে| পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে এবং রাতেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে|
ঘটনার পর সীমান্ত এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা গেছে|
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমার জানা নেই| তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে|”
office@ukantho.com