রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

উচ্চকন্ঠ   27-Aug-2025   50

Photo

এফএনএস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মূল্যের কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি। গত সোমবার রাত ২টার দিকে তাকে আটক করা হয়। মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাতারের দোহা থেকে আসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছে-এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরের সতর্কতা জারি করি। পরবর্তী সময়ে ওই নারী অন অ্যারাবিয়াল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আমরা তাকে আটক করে তল্লাশি চালায়। সোনিয়া আক্তার বলেন, তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি জার পাওয়া যায়। জারের ভেতরে ২২ (বাইশ) পিস ডিম্বাকৃতির ফয়েল পেপার এ আবদ্ধ কোকেইন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এয়ারপোর্ট ইউনিটের প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত) পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক বলেন, ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাকালে বিমানবন্দর থানার দুজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেইনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। তিনি বলেন, এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

নড়াইলে পরকীয়ার অভিযোগে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: পরকীয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়া...

Photo

একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল...

Photo

মাদারীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: মাদারীপুরের শিবচরে এটি ব্রিজসংলগ্ন জঙ্গলের পাশ থেকে কামরুল...

Photo

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত