বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   19-Oct-2025   78

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নদী বাঁচলে, বাঁচবে দেশ, সোনার এই বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দূরপাল্লার ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে সিও সংস্থার আয়োজনে এবং জেলা এনজিও সমন্বয় পরিষদের সহযোগিতায় দূরপাল্লার ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার পারমথুরাপুর নতুন ব্রীজ থেকে শুরু হয়ে ধোপাঘাটা পুরাতন ব্রীজ পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার এই প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। প্রতিযোগিতায় ৩৫ জন অংশ গ্রহনের মধ্যে ২ ঘন্টা ব্যাপী চলা প্রতিযোগিতায় প্রথম, ২য় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্তা ছিল। প্রতিযোগিতা শেষে এক সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। সভাপতিত্ব করেন সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, আহসান হাবিব রনক, কাঞ্চন নগর স্কুল এন্ড কলেজের সভাপতি এম আকতার মুকুল, অংকুর নাট্য একাডেমি সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয়, সারাদেশে জানান দেওয়া দরকার এ ধরণের আয়োজন করার। আলোচনা শেষে অংশ গ্রহণ কারি ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। এই সফল আয়োজনের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো সিও সংস্থাকে।
এই অনুষ্ঠানটি সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সিও সংস্থার উপ-পরিচালক তোফাজ্জেল হোসেন, ওহিদুজ্জামান সহ সিও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, ক্রীড়া ব্যাক্তিত্ব জয়নাল আবেদিন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, মীর আব্দুল মান্নান খসরুজ্জামান বাবু, তরিকুল ইসলাম দিদার প্রমূখ । নদীর দুই পাড়ের হাজার-হাজার মানুষ “ডোঙ্গা বাইচ” প্রতিযোগিতা উপভোগ করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা যুব ফোরামের মাস ব্যপি বৃক্ষ রোপণ ও বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা যুব ফোরামের মাস ব্যপি...

Photo

টেকনাফ থেকে পাচারের জন্য বন্দি রাখা নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

এফএনএস: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর...

Photo

বক্তব্য নয়, শব্দের জন্যে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

এফএনএস:বিএনপি চেয়ারম্যান ও প্রধানপমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক...

Photo

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

এফএনএস: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত