বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

টেকনাফ থেকে পাচারের জন্য বন্দি রাখা নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

উচ্চকন্ঠ   02-Oct-2025   79

Photo

এফএনএস: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কয়েকজন নারী-শিশুসহ ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয়েছে। এমন খবরে ভোরে সেখানে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারের উদ্দেশে বন্দি থাকা ২১ জনকে উদ্ধার করা হয়। এ কর্মকর্তা জানান, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের ধরতে যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

office@ukantho.com


Photo

বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে: শিশির মনির

এফএনএস: সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আলোচিত আইনজীবী শিশির মনির...

Photo

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি’র...

Photo

অটোমেটেড যন্ত্রে আখের ওজন দু’এক ঘন্টায় টাকা পরিশোধ খুশি মোবারকগঞ্জ চিনিকলের আখচাষিরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ...

Photo

জনগণের সমর্থনেই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রেস সচিব

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত