সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   31-May-2025   72

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা। জেলা কমিটি অনুমোদিত উপজেলা কমিটির এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ৩১ মে ২০২৫ দুপুরে কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক হুসাইন আহম্মেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু তালিব, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল পাটোয়ারী, শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাখাওয়াত হোসেন এবং বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
সভায় বক্তারা বলেন, সমাজে সব ধরনের বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতেই এই ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ। তারা তরুণদের এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ভিডিপি দিবস পালিত

বিসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের...

Photo

কর্মীরা আচরণ বিধিমালা লঙ্ঘন করলে দায় প্রার্থীদের ওপরই বর্তাবে

এফএনএস: কোনও প্রার্থীর কর্মীরা যদি যদি আচরণ বিধিমালা লঙ্ঘন করে তার...

Photo

৩ সেপ্টেম্বর কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও সমাবেশ সফলের লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭...

Photo

কালীগঞ্জে ঐতিহ্যবাহী ট্রলি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত