মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে মা-মেয়েকে হত্যার চেষ্টা

উচ্চকন্ঠ   14-Oct-2025   87

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পোড়াহাটি গ্রামের কশাইপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ও তার মেয়ে ঝুমুর খাতুন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে রোকেয়ার মা আমেনা খাতুন।
আহতদের স্বজনরা জানায়, পোড়াহাটি গ্রামের নকিব উদ্দিনের ছেলে সিহাবের সাথে ৩ বছর আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর সুজন, শশুর নকিবসহ তার পরিবারের লোকজন যৌতুকসহ নানা কারণে ঝুমুরকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিলো। সোমবার ঝুমুরকে মারধর করা হয়েছে সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ঝুমরের মা রোকেয়া খাতুন মেয়ে বাড়িয়ে যায়। মারধরের কারণ জিজ্ঞেস করলে ঝুমুরের ভাসুর সুজন, তার স্ত্রী চুমকি এবং শশুর নকিব উদ্দিন রোকেয়া ও ঝুমুরকে বেধঢ়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এতে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। দুজনের মধ্যে রোকেয়া খাতুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুইজনকে মারপিটের ঘটনায় আমরা এশটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

এফএনএস: বগুড়ার দুপচাচিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে পিন্টু আকন্দ (৩৮)...

Photo

কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ

এফএনএস: ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের...

Photo

জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু

এফএনএস: জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই...

Photo

অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

এফএনএস: শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত