রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গুলশান লেকের পাশে ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   11-Nov-2025   73

Photo

এফএনএস: রাজধানীর গুলশান লেকের পাশে সৌরভ নামে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটিকে পরিকল্পিত হত্যা বলছেন তার রাজনৈতিক সতীর্থরা। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে গুলশানের ৫৫ নং রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সৌরভের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। তিনি ওই উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ৩-৪ জন সৌরভকে কুপিয়ে হত্যা করে। তার শরীরে ১০-১১টি কোপ দেওয়া হয়। ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ জানান, রাতে সৌরভ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুলশান থানার এসআই মশিউর রহমান বলেন, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে কোপানো হয়েছিল। এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাওসার হোসেন বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে সৌরভের সঙ্গে আমাদের এক ছোট ভাইয়ের কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে গেছেন। কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল কি না, জানতে চাইলে কাওসার বলেন, রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকে। সৌরভেরও ছিল। তবে সম্প্রতি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। আমরা নিশ্চিত নই ঠিক কীভাবে ঘটনা ঘটেছে। ঘটনাস্থল সিসিটিভির আওতায় রয়েছে। প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সৌরভের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, আমরা থানায় এসেছি। ঘটনাটি নিয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করবে বলে আশা করছি।

office@ukantho.com


Photo

চোঁখে দেখেন না হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভার!

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: নিজে চোঁখে দেখেন না। মুমুর্ষ...

Photo

আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জন গ্রেপ্তার

এফএনএস: ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পিকনিকের...

Photo

ঝিনাইদহ জেলা জাসাস এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক...

Photo

কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে তানিয়া (১২) ও লামিয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত