রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল প্রেসক্লাবের কমিটি গঠন

উচ্চকন্ঠ   08-Jul-2025   43

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) আগামী দুই বছরের জন্য নির্বাচন সম্পন্ন হয়েছে। অ্যাডঃ এস এম আব্দুল হককে সভাপতি, এম এম মাহবুবুর রশিদ লাবলু সাধারন সম্পাদকসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছেন নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ এস এম ইকবাল হোসেন জানান, সোমবার রাতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর প্রতিটি পদে একটি করে বৈধ মনোনয়নপত্র থাকায় ২১টি পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
তিনি জানান, সভাপতি পদে অ্যাডঃ এস এম আব্দুল হক (দি নিউজ টুডে) সহ-সভাপতি পদে অ্যাডঃ আজিজুল ইসলাম (একাত্তর টিভি), এম মুনীর চৌধুরী (এনটিভি), সুলতান মাহমুদ (বাসস), সাধারণ সম্পাদক পদে এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি), কোষাধ্যক্ষ পদে মোস্তফা কামাল (আরটিভি), যুগ্ম সাধারন সম্পাদক পদে আল আমিন (যায় যায় দিন), নন্দিতা বোস (ডিবিসি নিউজ), মোঃ ইমরান হোসেন (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক জহির ঠাকুর (এটিএন বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্সী আসাদুর রহমান (ইনডিপেন্ডেট টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রাজু আহমেদ রাজীব (আইনবার্তা), দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী (দৈনিক ঢাকা ও দৈনিক ভোরের বাণী), নির্বাহী সদস্য অ্যাডঃ মোঃ তারিকুজ্জামান লিটু (বাংলা ভিশন) অ্যাডঃ আলমগীর সিদ্দিকী (দৈনিক ওশান),মোঃ হাফিজুর রহমান (নড়াইল বার্তা), কার্তিক দাস (দৈনিক বাংলা), কাজী হাফিজুর রহমান (নড়াইল কন্ঠ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), র্মীজা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি), খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪)।
নর্বনির্বাচিত সভাপতি অ্যাডঃ এস এম আব্দুল হক সুষ্ঠভাবে সকল কাজ সম্পন্ন হওয়ার নড়াইল প্রেসক্লাবের সকল সদস্য ও নির্বাচন সংশ্লিষ্টদের কে ধন্যবাদ জানান। দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য নড়াইল প্রেসক্লাব আগামী দিনে আরো জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিটি ঘোষনার পর উপস্থিত সদস্যবৃন্দ নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মাটি চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌর এলাকার বাস টার্মিনালের...

Photo

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলো বাংলাদেশ

এফএনএস: বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব...

Photo

যশোরে দিনে অস্ত্র ঠেকিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই

এফএনএস: যশোরের মণিরামপুর উপজেলায় দিনেরবেলা অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং...

Photo

ঝিনাইদহে কৃষক সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক ছাড়া পৃথিবী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত