প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 20-Aug-2026 26
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
২০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ফাইনাল পর্বের নির্ধারিত বিষয় ছিল সোশ্যাল মিডিয়া সমাজকে সংযুক্ত করার চেয়ে বিচ্ছিন্ন করছে বেশি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিজয়ী ও বিজিত দলের যুক্তি-তর্কের ভূয়সী প্রশংসা করে তিনি তরুণ প্রজন্মকে সমাজ গঠনে যুক্তিভিত্তিক চিন্তাধারা চর্চার আহ্বান জানান।
ফাইনাল পর্বে বিষয়টির পক্ষে অংশ গ্রহণ করে-সলিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এবং বিপক্ষে অংশ গ্রহণ করে-বারবাজার মাধ্যমিক বিদ্যালয়। ২৯৩ নম্বর পেয়ে বার বাজার মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিনি, এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com