সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গোপালগঞ্জে নৌকার প্রতিকৃতি ভেঙে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

উচ্চকন্ঠ   27-Apr-2025   70

Photo

এফএনএস: আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। রোববার সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে তিনি বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত বসার ছাউনির উপরে নির্মিত নৌকার প্রতিকৃতিটি ভেঙে ফেলেন তিনি। এ ঘটনার পর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। জানা যায়, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবু ছাইদ শিকদার। তিনি কয়েক বছর আগে তার বাড়ির সামনের পুকুর পাড়ে বসার ছাউনির উপরে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি নির্মাণ করেন। হঠাৎ রোববার সকালে তিনি লোকজন দিয়ে ওই প্রতিকৃতিটি ভেঙে ফেলেন। পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, ‘আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার মামা প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদারের এমন কাÐে আমরা হতভাক হয়েছে। আমরা এই নৌকার প্রতিকৃতিটি ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
এ ব্যাপারে আবু ছাইদ শিকদার বলেন, ‘যার দল করি, সে (শেখ হাসিনা) দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শ বঞ্চিত হয়েছে তাই পালিয়েছে। ওই দল আর আমি করব না। সে আসলেও আওয়ামী লীগ আর করব না। তাই নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছি।’

office@ukantho.com


Photo

কলকাতার হকারদের বিভিন্ন দাবী নিয়ে- হকার মিছিল এবং মুখ্যমন্ত্রী ও মেয়রের নিকট ডেপুটেশন

সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: আজ ২০ শে নভেম্বর...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ বছরের পুরাতন রাস মন্দিরে চুরি।

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর...

Photo

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...

Photo

কালীগঞ্জ মৎস্যজীবী দলের উদ্যোগে চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর মৎস্যজীবী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত