শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার

উচ্চকন্ঠ   14-Mar-2025   50

Photo

এফএনএস: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুরঝুলি খালের পাশে গাছের ডালে শুয়ে থাকা এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীকে নিয়ে বাড়ি গাবুরায় ফেরেন তারা। উদ্ধার নারীর নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। বাড়ি খুলনায়, এ ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কিছুটা মানুষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আলমগীর খাঁ বলেন, নৌকায় দুই জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে সেখান থেকে নামিয়ে নৌকাতে নিয়ে আসি। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে আমন ধানে মাজরার আক্রমণ, কাজ হচ্ছেনা কীটনাশকে

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুরে আমন ধানের ক্ষেতে...

Photo

খালেদা জিয়ার নাম থাকায় মৃতপ্রায় ঝিনাইদহের সাত সরকারি প্রতিষ্ঠান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাবেক প্রধানমন্ত্রী খালেদা...

Photo

ক্লিন নড়াইল গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা...

Photo

হাদির মৃত্যুতে দল মত নির্বিশেষে শোকে স্তব্ধ সবাই

এফএনএস: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত