মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী জনসভা

উচ্চকন্ঠ   08-Feb-2026   131

Photo

হাবিব ওসমান ও জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র কাপ পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, হামলা, মারপিট হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না। আমি কালীগঞ্জের সন্তান। বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক। আমার কর্মী ও সমর্থকদের বাধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে। রোববার বিকালে শহরের সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে কাপ পিরিচ প্রতিকের নির্বাচনী জনসমাবেশে ফিরোজ একথা বলেন।
সাবেক বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় হাজার হাজার নারী পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আরো বলেন, আমার জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুর করেছে। হামলা বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সন্ত্রাসীরা ভোটের মাঠে ত্রাস সৃষ্টি করছে। ভোটের আগেই সন্ত্রাসীদের গ্রেফতারে জেলা প্রশাসনকে আহব্বান জানান তিনি। তিনি বলেন, আজকের গনজোয়ার এজন্য আগামী ১২ ফেব্রয়ারী কাপ পিরিচ প্রতিকে বিজয়ী করে বিপ্লব ঘটাতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, আশরাফ আলী মন্ডল, মফিজুর রহমান মন্টু, মিজানুর রহমান প্রমুখ। জনসভা শেষে এক নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিন করে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে ফেসবুক লাইভে এসে পাওনাদারদের কাছে...

Photo

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

এফএনএস: জুলাই সনদকে দেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি...

Photo

শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টার

এফএনএস: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন রাজধানীর আফতাবনগর...

Photo

সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদন্ড

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত