শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

উচ্চকন্ঠ   24-Oct-2025   71

Photo

এফএনএস: মানিকগঞ্জ সদর উপজেলায় কাজের অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার বিকালে আক্কাস আলী (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ব্যক্তি পেশায় কৃষক। মামলার এজাহার ও সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই শিশু (১৩)। ১৮ অক্টোবর দুপুরে শিশুটির মা বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় আক্কাস আলী। তখন আক্কাসের বাড়িতেও কেউ ছিল না। বিকাল ৩টার দিকে নিজের বাড়ির ঘরের বারান্দার কক্ষে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশী এক কিশোর ঘটনা দেখে শিশুটির মাকে জানায়। শিশুটির মা এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত ওই ব্যক্তি তার প্রতিবেশী। ওই ব্যক্তি তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। দরিদ্র ও অশিক্ষিত হওয়ায় তিনি প্রথমে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। তবে এ ঘটনায় বিচার চেয়ে বিচার না পেয়ে পরে থানায় মামলা করেন। তিনি ওই ব্যক্তির শাস্তি দাবি করেন। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে আক্কাস আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়। ওসি আমান আরও বলেন, শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে, আজ শনিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

office@ukantho.com


Photo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের...

Photo

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে চার সেনাসদস্য আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর...

Photo

সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগার ৭ বছর পরিত্যক্ত। সুফল থেকে বঞ্চিত পৌরবাসী। দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণ কাজ সাত বছর আগে...

Photo

দেশনেত্রীর বিদায়ে ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে জামায়াত আমিরের শোক স্বাক্ষর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশ হারিয়েছে তার আপসহীন কাণ্ডারিকে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত