রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে চার সেনাসদস্য আহত

উচ্চকন্ঠ   17-Jan-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহল গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে চার সেনাসদস্য আহত হয়েছে। ঝিনাইদহের মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় শনিবার (১৭ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দল মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ির সাথে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশের একটি বাঁশবাগানের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ৪ জন সেনাসদস্য আহত হয়েছে।
স্থানীয় লোকজন ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান বলেন, আহত সেনাসদস্যদের কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ক্যাম্পে পাঠানো হয়েছে। বড় ধরনের কোন সমস্যা হয়নি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সেনাবাহিনীর টহল গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন সেনা সদস্য আহত হয়েছে বলে শুনেছি। দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোক বইয়ে স্বাক্ষর ও কোরআন তেলাওয়াত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র...

Photo

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়ক: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক...

Photo

ঝিনাইদহে সাড়ে ১৩শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাড়ে ১৩’শ কৃষকের মাঝে বিনামুল্যে...

Photo

বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২

এফএনএস: রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অনাবিল পরিবহনের একটি বাসে নারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত