বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দেশনেত্রীর বিদায়ে ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে জামায়াত আমিরের শোক স্বাক্ষর

উচ্চকন্ঠ   03-Jan-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশ হারিয়েছে তার আপসহীন কাণ্ডারিকে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো শোকে স্তব্ধ ঝিনাইদহ। নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এক নজিরবিহীন ভ্রাতৃত্ববোধের দৃশ্য দেখল জেলাবাসী।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইতে স্বাক্ষর করতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির আলী আজম মোঃ আবু বকর।
সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ।
আলী আজম মোঃ আবু বকর (জেলা আমির জামায়াতে ইসলামী) বলেন- "বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর চলে যাওয়া দেশের রাজনীতির এক অপূরণীয় ক্ষতি।"
শোক বইতে স্বাক্ষর শেষে জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে শোক বিনিময় করেন। সেখানে উপস্থিত সাধারণ নেতাকর্মীদের চোখে ছিল অশ্রু। অ্যাডভোকেট এম এ মজিদ জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই শোকের মুহূর্তে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যই আমাদের শক্তি।
স্বাক্ষর অনুষ্ঠানে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। কার্যালয়ের সামনে জড়ো হওয়া হাজারো মানুষের মুখে ছিল প্রিয় নেত্রীর স্মৃতিচারণ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অস্ত্রসহ দুইজন আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী ঝিনাইদহ ক্যাম্পের...

Photo

রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত...

Photo

আমরা কোনো দুর্নীতিগ্রস্ত-ফ্যাসিবাদ সরকার দেখতে চাই না: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো আধিপত্যবাদ...

Photo

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার বৃদ্ধি পেয়েছে: রিউমার স্ক্যানার

এফএনএস: গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত