মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় শ্রমিক নেতা নিহত

উচ্চকন্ঠ   25-Aug-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় সাইদুল ইসলাম সাঈদ (৫৭) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ বাস-মালিক সমিতির সাবেক সেক্রেটারি নিহত সাইদুল ইসলাম সাঈদ পৌর শহরের পাগলাকানাই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ শাহ'র ছেলে।
প্রতিবেশি জিকু হাসান জানান, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাইদুল ইসলাম সাঈদ। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় মুখ থুবড়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, শ্রমিক নেতা সাইদ মারা গেছেন বলে শুনেছি। তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
এদিকে শহরের পরিচিত মুখ শ্রমিক নেতা সাইদুল ইসলাম সাঈদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছে: রিজভী

এফএনএস: আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের যুগপৎ সঙ্গী বাংলাদেশ জামায়াতে...

Photo

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

এফএনএস: ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ...

Photo

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসফেরত যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদর্ক: ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজার...

Photo

দ্রুতই বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে: ডা. জাহিদ

এফএনএস: দ্রুতই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত