অপরাধ
ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
উচ্চকন্ঠ 30-Dec-2025 105
এফএনএস: ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তাররা হলেন- মো. সজিব ইসলাম ওরফে ভাগিনা সজিব (২২), মো. শাকিল (৪০), মো. আবিদ হাসান (২২) এবং মো. আকাশ (২৩)। মঙ্গলবার র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর রাতে তাদের একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মোড়াপাড়া ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাসার ভেতর ডাকাতির পূর্বপরিকল্পনার প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার নিয়তি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
office@ukantho.com