বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত

উচ্চকন্ঠ   05-Oct-2025   76

Photo

হাবিব ওসমান ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরাসহ শিক্ষকরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তার চরম ব্যর্থতা: এনসিপি

এফএনএস: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য...

Photo

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ মেয়ে শিশুর মৃত্যু

এফএনএস: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার...

Photo

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেওয়া হবে না: সালাউদ্দিন

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয়...

Photo

ক্ষমা চাইলেন প্রেস সচিব

এফএনএস: বিবিসি বাংলাকে নিয়ে ফেসবুকে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত