প্রিয় ঝিনাইদহ
ত্রিলোচনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 30-Jan-2026 69
কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ৬নং ত্রিলোচানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় ঝিনাইদহ-৪ আসনের ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবু তালিব।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক, খেলাফত মজলিসের কালীগঞ্জ থানা সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর কালীগঞ্জ থানা সভাপতি ঈশা খান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার আহ্বান করেন।
office@ukantho.com