রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দলের অনুমতি ছাড়া সরকারি দফতরে আন্দোলন বিএনপি সমর্থন করে না: রিজভী

উচ্চকন্ঠ   27-Jun-2025   53

Photo

এফএসএস: নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে সরকারি দফতরে কেউ আন্দোলন করলে এ দায় বিএনপির না, বিএনপি এসব আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে বিএনপির নামে যারা আন্দোলন করছে তারা বিএনপির কেউ না। শুক্রবার ২৭ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহŸান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, রক্ত ও সংগ্রামের মধ্যে দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে, হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল। সংস্কার করে দ্রæত নয় যৌক্তিক সময়ে সরকার নির্বাচন দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে ৫০০ ফুট রাস্তা চলাচলের অনুপযোগী, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

Photo

দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন কৃষক পাবেন কৃষক কার্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাচনি অঙ্গীকার হিসেবে...

Photo

একদিন ইসরায়েলের কোনও চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না: হেফাজত মহাসচিব

এফএনএস: ফিলিস্তিনিদের ওপর জুলুম-নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, সিরাপ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত