সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি: বাঘাডাঙ্গায় যুবকদের মাঝে ফুটবল বিতরণ

উচ্চকন্ঠ   14-Jun-2026   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছে বাঘাডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য গ্রুপ| শনিবার (১৩ জুন) বিকেলে গ্রামের বিভিন্ন যুব সংগঠন ও তরুণদের মাঝে এ ফুটবল বিতরণ করা হয়|
অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন আনিছুর রহমান| এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত মডারেটর জুয়েল রানা, মুদাচ্ছির রহমান, ব্যাংকার আল আমিন, আবু সামা এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের সদস্যরা|
এ সময় স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল হক যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন| তিনি বলেন, একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি যুবকদের সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন|
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আনিছুর রহমানের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ| প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ ঘিরে উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়|
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনধারার দিকে উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে| ভবিষ্যতেও খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন|
অনুষ্ঠান শেষে আয়োজকরা সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান|

office@ukantho.com


Photo

আমার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো নসিব করেছেন

এফএনএস:শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক...

Photo

ঝিনাইদহে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতি: ডাকসেবা ব্যাহত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: দেশ স্বাধীনের ৫৪ বছর পেরিয়ে গেলেও সরকারি...

Photo

কোটচাঁদপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল কালিগঞ্জ থেকে উদ্ধার, চোর আটক

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুরের ভুসিমাল ব্যাবসায়ী...

Photo

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের জেনারেলের ঘটনায় মিশনের ব্যাখ্যা

এফএনএস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত