শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী নিহত হয়েছে: এ্যানি

উচ্চকন্ঠ   29-Mar-2025   52

Photo

এফএনএস: লক্ষ্মীপুরে হাসিনাবিরোধী ১৬ বছরের আদোলন সংগ্রাম ও গুম খুনের হতাহতের পরিবারের পাশে সব সময় আছে বিএনপি। গতকাল শনিবার লক্ষ্মীপুরে শতাধিক পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি ১৬ বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী নিহত হয়েছে। একটি পক্ষ এটাকে হাইজ্যাক করতে চায়। লক্ষ্মীপুর শহরের বশির মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। আন্দোলনে নিহত ও গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান প্রমুখ।

office@ukantho.com


Photo

মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পাঁচ আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চাঞ্চল্যকর...

Photo

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে অঙ্কুরের আয়োজনে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে...

Photo

আমরা সংস্কারকে ভয় পাই না, স্বাগত জানাই: মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

নড়াইলে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ জন গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় (১২)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত