শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ জন গ্রেফতার

উচ্চকন্ঠ   10-Jun-2026   51

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় (১২) বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মো. আজিবার শেখ(৫০) নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ৮ জুন) রাত ৮ টার দিকে ওই শিশু প্রাইভেট পড়ে আসামীর ভ্যানে বাড়ি ফেরার সময় উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আজিবার শেখ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানা যায়, গত সোমবার (৮ জুন) রাতে লোহাগড়া উপজেলার একটি গ্রাম থেকে প্রাইভেট পড়ে আজিবর শেখের ভ্যান যোগে বাড়িতে যাছিলেন ওই শিশু। পথে মধ্যে আজিবর শেখ শিশুর শ্লীলতাহানি করে। পরে ওই শিশু বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনা জানালে পরিবারের লোকজন শিশুকে নিয়ে ভ্যান চালককে শনাক্ত করেন। এরপর শিশুর পিতা বাদী হয়ে লোহাগড়া থানার একটি শ্লীলতাহানির মামলা দায়ের করেন। লোহাগড়া থানা পুলিশ মামলার ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত আজিবার শেখকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রাম থেকে গ্রেফতার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মামলা দায়ের করার ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত আজিবার শেখকে আমরা গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ধর্মযাত্রায় সরোজিত কর্মকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায়...

Photo

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

এফএনএস: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে...

Photo

নতুন কুঁড়ির ক্ষুদে খেলোয়াড়রাই আগামীতে বিকেএসপিতে অন্তর্ভূক্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল...

Photo

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয় জখম, অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেফতারের দাবী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের ত্রাস, ভয়ংকর সন্ত্রাসী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত