মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

উচ্চকন্ঠ   19-Sep-2025   47

Photo

এফএনএস: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার এবং একই ইউনিয়নের ইউপি সদস্য কামরুল ইসলামের লোকজনের মধ্যে বিএনপির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন দরে বিরোধ চলে আসছে। এ ঘটনার আগেও উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষ হলে সেজাউল ইসলাম কালা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগের কমিটি নিয়ে বিরোধ ও নেতৃত্বের দ্ব›েদ্বর জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হন, যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শুভ হাসান (২৫), মজিদ হোসেন (৩৫) ও তানিম (২২)। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শাখাওয়াত হোসেন (৩৫), নূর আলম (৩৪) ইমার হোসেন (৩৭) ও মোহাম্মদ আলীসহ (৪০) চার জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরণ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী...

Photo

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের...

Photo

কালীগঞ্জে মাদ্রাসার সভাপতি ও শিক্ষকসহ ৬ জনের নামে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল আদর্শ দাখিল...

Photo

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

এফএনএস: ১৮ দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত