রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় উপদেষ্টা পরিষদের ধন্যবাদ পেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   11-Sep-2025   65

Photo

এফএনএস: ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়েও জানানো হয়। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবাহিনী একটি বিশেষ বিমান দিয়েছে। আমরা আশা করছি আজকেই বাংলাদেশিরা ফেরত চলে আসবেন। আর নেপালের বিমানবন্দর আংশিক চালু হয়েছে। নেপালে আমাদের অ্যাম্বাসি বাংলাদেশিদের দেখভাল করছে। শফিকুল আলম বলেন, কিছু কিছু মেডিকেল কলেজে মানসম্পন্ন শিক্ষকের সংকট আছে। মেডিকেল কলেজে শিক্ষার মান যাতে আরও উন্নত হয়, যারা অবসরে গেছেন তাদের কীভাবে সংকটের জায়গাগুলোতে পুনরায় নিয়ে আসা যায়, সেই বিষয়ে আলাপ করা হয়েছে।

office@ukantho.com


Photo

উদ্বোধনের ৮ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি ঝিনাইদহের ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নির্মাণ করা হয়েছে তিনতলা ভবন, রয়েছে...

Photo

নড়াইলে দোকানঘর পোড়ানোর মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা...

Photo

অসুস্থ পশুর মাংস থেকে মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

এফএনএস: মেহেরপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চলতি...

Photo

শৈলকুপায় এ্যার্টনী জেনারেল: যারা গণতন্ত্র ও ভোটের জন্য লড়াই করেছিল ফ্যাসিষ্টরা তাদের হত্যা ও গুম করেছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: এ্যার্টনী জেনারেল এ্যাড....

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত