রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় এ্যার্টনী জেনারেল: যারা গণতন্ত্র ও ভোটের জন্য লড়াই করেছিল ফ্যাসিষ্টরা তাদের হত্যা ও গুম করেছে

উচ্চকন্ঠ   22-Feb-2025   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: এ্যার্টনী জেনারেল এ্যাড. মোঃ আসাদুজ্জামান বলেছেন, এদেশে যারা গনতন্ত্র চেয়েছিল, যারা ভোটের অধিকার চেয়েছিল তাদের দমিয়ে রাখতে ফ্যাসিষ্ট সরকার নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। ১৫ বছরে তারা দেশের সাড়ে ৪ হাজার গনতন্ত্রমনা মানুষকে হত্যা ও গুম করা হয়। এ্যার্টনী জেনারেল এ্যাড. মোঃ আসাদুজ্জামান শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই বিপ্লব ভুলণ্ঠিত হতে দিতে পারি না। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগীর চুড়ান্ত পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, অধ্যক্ষ ড. বিধান চন্দ্র রায়, এসিল্যান্ড সিরাজুস সালেহীন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ উপস্থিত ছিলেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন, শৈলকুপায় মেধা মননে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক এগিয়ে। বিতর্ক প্রতিযোগীতায় যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা সবাই মেয়ে। আমি তাদের স্বপ্নের সারথী হতে চাই, দীর্ঘ পথ চলায় আমি আপনাদের পাশে থাকতে চায়। ‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বির্তক প্রতিযোগীতায় গ্র্যান্ড ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। ৬ মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। মেধা মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানার সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগীতার মূল পর্বটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহম্মেদ চেীধূরী কিরন। প্রতিযোগিতায় রানার্স আপ হয় শৈলকুপা বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর মহাস্মশানে সোনাতন ধর্মের নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন সংখ্যলঘু সম্প্রদায়ের যে কোন অপৃতিকর ঘটনা তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করা হবে। তিনি বলেন, ভোট আপনাদের নাগরিক অধিকার। আগামীতে স্বাধীন ভাবে আপনারা পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। সন্ধায় তিনি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শৈলকুপা কেন্দ্রীয় শহীদ মিনারে বই মেলার উদ্বোধন করেন।

office@ukantho.com


Photo

তারুণ্যের মহাসমাবেশ সফল করতে কালীগঞ্জে হামিদের নেতৃত্বে প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ মে খুলনায় তারুণ্যের মহাসমাবেশ সফল করার...

Photo

মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন এক ঘন্টা পর

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা...

Photo

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর...

Photo

কড়াইলবাসীর জন্য আধুনিক ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

এফএনএস: রাজধানীর কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত