রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

উচ্চকন্ঠ   03-Oct-2025   70

Photo

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে শেওড়াপাড়ায় ২৬৬ নম্বর মেট্রোরেল পিলারের কাছে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ এসে বাসে থাকা সব যাত্রীদের নামিয়ে দেয় এবং পরে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাসটি মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল। ওসি বলেন, বাসের চেকার নিয়োগকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি বলেন, আমরা জেনেছি কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছে।

office@ukantho.com


Photo

অগ্নিকন্যা অধ্যাপিকা নার্গিসকে হামিদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: যশোরের অগ্নিকন্যা খ্যাত যশোর জেলা বিএনপি-র আহ্বায়ক...

Photo

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

এফএনএস: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ...

Photo

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য হয়েছে: আলী রীয়াজ

এফএনএস: জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য...

Photo

দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত