শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নির্দেশনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Oct-2025   119

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল ও সার্থক করার লক্ষ্যে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী দিনের ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা জিকো।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু ও আশরাফ হোসেন স্বপন, সাবেক উপজেলা বিএনপি সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, আব্দুর রহিম, মনিরুজ্জামান ফনটু ও আতিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির অন্যতম সংগঠক ও সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু সাহেবের ভাইপো আশরাফুল ইসলাম মিঠু, সাবেক পৌর বিএনপি সদস্য মিরু খা, আয়ুব হোসেন, আবেদ আলী, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবনেতা নাজমুল হোসেন, পৌর যুবদলের নেতা মুক্তার হোসেন, যুবনেতা জাহিদ, কাঞ্চন, সাগর, সবুজ, চঞ্চল, রবিউল, শান্তি, বদিয়ার, আব্দুর রহমান, সাদ্দাম, মিলন, মোজাম, আলমগীর, যশোর জেলা ছাত্রদলের সদস্য প্রান্ত আহামেদ, কালিগঞ্জ উপজেলা ছাত্রনেতা আরাফাত রহমান কোকো, তৌহিদ, কাউসার, রাব্বি, নয়নসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একটি দেশপ্রেমিক সংগঠন। আগামী ২৭ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব। সরকারের দমন-নিপীড়নের মুখেও যুবদল রাজপথে থাকবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে।”
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

office@ukantho.com


Photo

ফ্যামিলি কার্ডে গাফিলতি ঝিনাইদহ সমাজসেবার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি...

Photo

চাঁদপুরে পিকআপভ্যান চাপায় ডাকাত সদস্যের মৃত্যু

এফএনএস: চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী পিকাআপভ্যানের...

Photo

মান্দায় ফেনসিডিল ভর্তি ব্যাগ উদ্ধার

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায়...

Photo

খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী- লালুর এ বক্তব্য ব্যক্তিগত: বিএনপি

এফএনএস: খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-বিএনপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত