বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চাঁদপুরে পিকআপভ্যান চাপায় ডাকাত সদস্যের মৃত্যু

উচ্চকন্ঠ   07-Feb-2025   59

Photo

এফএনএস: চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী পিকাআপভ্যানের চাপায় মো. মহসিন (৩৮) নামে ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ওই সড়কে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ঢাকা থেকে আসা মালবাহী পিকআপভ্যান অটোবাইকের যন্ত্রাংশ নিয়ে কচুয়া আসার সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা পিকআপভ্যান চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যায় বলে জানান কচুয়া থানার ওসি এম আবদুল হালিম। তিনি বলেন, ডাকাতদলের সদস্য মহসিন পার্শ্ববর্তী কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের লাশ কচুয়া থানায় এনে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পিকআপ চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সারাদেশে আইনশৃঙ্খলার অবণতি...

Photo

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি

এফএনএস: সীমানা পুনর্র্নিধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে...

Photo

এনজিও আর্স বাংলাদেশ এর গ্রাহকদের ৩১ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর এরিয়া অফিসের আওতাধীন...

Photo

এম,পি ছিলেন অতিথি, তারপরও অনুমতির অজুহাতে মাহফিল বন্ধ করলেন ইউএনও ও পুলিশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের হস্তক্ষেপে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত