সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অনুপ্রবেশকারী আটক

উচ্চকন্ঠ   04-Feb-2026   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিনভর পরিচালিত এসব অভিযানে ভারতীয় মদ, কফ সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিকাল ৪টা ৫৮ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭২-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তা সংলগ্ন স্থান থেকে হাবিলদার মোঃ আব্বাস আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৮টা ৪৫ মিনিটে মাধবখালী বিওপির আওতাধীন এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ভুট্টা ক্ষেতের মধ্য থেকে নায়েক মোঃ মাসুদ কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া সকাল ৮টায় উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের পাকা রাস্তা থেকে হাবিলদার মোঃ ইছাববর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বেলা ১১টায় বেনীপুর বিওপির আওতাধীন এলাকায় সীমান্ত পিলার ৬২/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে নবদূঘাপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনসিরেক্স ও এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৯-আর থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটককৃত পুরুষদের নাম ও ঠিকানা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আটককৃত সবাইকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতার পরও...

Photo

মান্দায় ঠাকুরমান্দা বিলে অভিযান, ২ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

এসএম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা...

Photo

ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

এফএনএস: ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে...

Photo

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত