বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ড. ইউনূস পদত্যাগের নাটক করেছেন: সালাহউদ্দিন আহমেদ

উচ্চকন্ঠ   29-May-2025   52

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার (প্রধান উপদেষ্টার) পদত্যাগ চাইনি। কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। তিনি বলেন, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। নির্বাচন চাওয়া যদি অপরাধ হয় তবে সেই অপরাধ আমরা বারবার করতে চাই। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ ও ফরিদপুর অঞ্চলের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন ও তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২০০ বছরে যা লুটপাট করেছে তারচেয়ে বেশি সম্পদ লুট করেছে আওয়ামী লীগ। তারা ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ। বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে। ব্যাংক থেকে যত টাকা লুট করেছে তা দিয়ে ৩৬টা পদ্মা সেতু বানানো যেত। আমাদের একমাত্র শত্রæ আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। তারা গণতন্ত্র হত্যাকারী। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি- তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছি। আসলে যারা আমাদেরকে অন্তরায় মনে করে তারা এসব বলে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মধ্যে ফাটল লক্ষ্য করছি। ফ্যাসিবাদী শক্তি বিভেদ সৃষ্টি করে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত। আইনের শাসন আজ হুমকির মুখে, আদালতের রায় কার্যকর হচ্ছে না। আমরা চাই এমন রাষ্ট্র কাঠামো যেখানে আর কোনদিন স্বৈরাচার ফিরে আসবে না। আমাদের একমাত্র শত্রæ, রাজনীতির শত্রæ, জনগণের শত্রæ আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। নির্বাচন চাওয়া যদি অপরাধ হয় তবে সেই অপরাধ আমরা বারবার করতে চাই। বিশ্বাস করি, এই সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার মতো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা কমিটি গঠন ও শপথ বাক্য পাঠ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ...

Photo

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, বহিষ্কার ৩

এফএনএস: টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের...

Photo

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত