শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই

উচ্চকন্ঠ   08-Jul-2025   122

Photo

এফএনএস: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফল আগামী ১০ জুলাই দুপুর ২টায় সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলাফল সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বোর্ডগুওলোর প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওরয়বসাইটে result কর্ণারে ক্লিট করে বোর্ড ও প্রতিষ্ঠানের ই্আইআইএন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো। সব বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ই্আইআইএন এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউন লোড করতে পারবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সাবেক ব্যাংক কর্মকর্তার সংবাদ সম্মেলন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে টাকা আত্মসাতের...

Photo

কালীগঞ্জে গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ কালীগঞ্জে ১৫ আগস্ট...

Photo

বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নাচ ও অঙ্গভঙ্গীর অভিযোগে ৪ জনকে কারাদণ্ড

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী হাজরাখানা...

Photo

ঝিনাইদহে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত