বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঝিনাইদহে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   29-Aug-2025   53

Photo

এফএনএস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ওই উপজেলার গোপীনাথপুর গ্রামের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মোস্তাক হোসেন একই গ্রামের সাগর হোসেনের ছেলে। স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু মোস্তাক। এ সময় তার সঙ্গে সমবয়সী কয়েকজন প্রতিবেশী শিশু ছিল। অন্য শিশুরা খেলাধুলা করলেও মোস্তাককে তাদের সঙ্গে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে শিশু মোস্তাককে উদ্ধার করে। পরে তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে প্রতিদিন শিশু মোস্তাকসহ আরও কয়েকজন শিশু হাঁসের সঙ্গে খেলা করত। হাঁস ধরার চেষ্টা করত শিশুরা। শুক্রবার সকালে একইভাবে খেলতে গিয়ে শিশু মোস্তাক ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

office@ukantho.com


Photo

মোসাব্বির হত্যায় শুটারসহ গ্রেপ্তার ৩

এফএনএস:ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান...

Photo

ঝিনাইদহের প্যারিস রোডে উপচে পড়া পর্যটকের ঢল, এ যেন সবুজের রাজ্যে এক স্বপ্নের সড়ক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির অপরূপ সৌন্দর্য যখন একসাথে...

Photo

মহেশপুরে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী...

Photo

দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে সরকার: উপদেষ্টা মাহফুজ

এফএনএস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত