প্রিয় ঝিনাইদহ
মাইলষ্টোন স্কুলে নিহতদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির দোয়া মাহফিল
উচ্চকন্ঠ 25-Jul-2025 60
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিশু ছাত্র-ছাত্রীসহ অন্যান্যদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে পৌর বিএনপির আয়োজনে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে এক স্মরণসসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপাজেলা বিএনপির সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক উচ্চকন্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি। বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা সোহরাব হোসেন রাজু, মতিয়ার রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, যুবনেতা হাসানুর রশীদ মন্নু, সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হেসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারী ফোরকান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা বাবুল আক্তার।
office@ukantho.com