সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নিজের ১০ দিন বয়সী মেয়েকে হত্যা করলেন মা

উচ্চকন্ঠ   03-Oct-2025   183

Photo

এফএনএস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে রিয়া মন্ডল (১৯) নামে এক নারীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বর্নি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাওড় এলাকায় এ ঘটনা ঘটে। রিয়া টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মন্ডলের স্ত্রী। ঘটনার পর রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করা হচ্ছে। আর মৃত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ দিনের মেয়েকে নিয়ে রিয়া শ্বশুরবাড়ি থেকে বের হন। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে বর্নি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকায় যান তিনি। সেখানে বাওড়ের পানিতে শিশুকে ফেলে দেওয়ার পর নিজেও পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় মাছ ধরতে যাওয়া স্থানীয় কয়েকজন রিয়াকে পানির মধ্যে ঝাঁপাঝাঁপি করতে দেখে উদ্ধার করেন। ওসি আরও জানান, রিয়া কেন নিজের প্রথম সন্তানকে হত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

office@ukantho.com


Photo

বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে: শিশির মনির

এফএনএস: সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আলোচিত আইনজীবী শিশির মনির...

Photo

কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মটর শ্রমিক সদস্যের মৃত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া...

Photo

১২০ টাকায় স্বপ্ন পূরণ ২৫ যুবক-যুবতীর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: তুষার আহমেদ। ২০১৮ সালে মারা...

Photo

চট্টগ্রামে ভাগনিকে হত্যার পর খালা-খালুকে হত্যার চেষ্টা

এফএনএস: চট্টগ্রামের চন্দনাইশে ভাগনিকে (খালাতো বোনের মেয়ে) হত্যার পর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত