সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপা পৌর নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়বেন রেশমা চৌধুরী

উচ্চকন্ঠ   10-Mar-2026   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শৈলকুপা উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোছাঃ রেশমা চৌধুরী। ইতোমধ্যে তিনি তিনটি ওয়ার্ডজুড়ে গণসংযোগ শুরু করেছেন এবং স্থানীয় ভোটারদেরসঙ্গে মতবিনিময় করছেন।
সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণাদেন রেশমা চৌধুরী। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মানুষের পাশে থেকে কাজকরার অভিজ্ঞতা রয়েছে তার।
রেশমা চৌধুরী বলেন, “এলাকার মানুষ এখন নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। সেই প্রত্যাশা থেকেই আমি সাধারণমানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা, আশা-আকাঙ্ক্ষা ও প্রয়োজনের কথা শুনছি।”
নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, “ওয়ার্ডবাসী যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে তিনটি ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। এলাকার উন্নয়ন কার্যক্রম জোরদারের পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করব।”
তিনি আরও বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করবেন।
আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রেশমা চৌধুরী শৈলকুপা পৌরসভার ৭, ৮ ও৯ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি...

Photo

কালীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে...

Photo

অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না শোষণ ছিল: ডা. শফিকুর

এফএনএস: অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক...

Photo

উত্তরায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

এফএনএস: রাজধানীর উত্তরা এলাকায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ভয়াবহ ছিনতাইয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত