রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নতুন কুঁড়িতে ঝিনাইদহের মালিহা তাসনিমের খুলনা বিভাগে সাফল্য

উচ্চকন্ঠ   18-Oct-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কিশোরী মালিহা তাসনিম বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুঁড়ি-তে খুলনা বিভাগীয় অডিশনে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।
লোকসংগীত বিভাগে সে ৯.৭৭ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে চূড়ান্ত বাছাই পর্বে জায়গা পেয়েছে। এছাড়া রবীন্দ্র সংগীতে ৬.৫০ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছে এই প্রতিশ্রুতিশীল ছাত্রী।
মালিহা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পানির ট্যাংকি পাড়ার বাসিন্দা। তিনি হরিণাকুন্ডু উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) হাসান মাসুদ ও ঝিনাইদহ মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক এর কন্যা।
বাংলাদেশ টেলিভিশনের আয়োজনের এই প্রতিযোগিতায় দেশের আট বিভাগের ৪০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। বিভাগীয় পর্বে সেরা তিনে জায়গা করে নেওয়ায় মালিহা এখন জাতীয় পর্বে সেরা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে।
তার এই অর্জনে ঝিনাইদহবাসী গর্বিত। সবাই তার আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।

office@ukantho.com


Photo

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

এফএনএস: নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত...

Photo

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার

এফএনএস: ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরমানাথ ক্রিস্টিয়াওয়ান...

Photo

মব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি

এফএনএস: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থান...

Photo

কালীগঞ্জে সাড়ে তিন শত কৃষক পেল বিনামূল্যের সবজী বীজ ও সার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমে সবজির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত