মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মোসাব্বির হত্যায় শুটারসহ গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   10-Jan-2026   59

Photo

এফএনএস:ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে শুটার জিনাত ও তার সহযোগী বিল্লালের নাম জানা গেছে।গত শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে, তার রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কম্বাইন্ড হারভেস্টরেরর মাধ্যমে সমলয়ের ধান কর্তন শুরু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না...

Photo

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই...

Photo

ভারতকে সীমান্তে হামলা ও হত্যা বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত