শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা আইজিপির

উচ্চকন্ঠ   02-Mar-2026   72

Photo

এফএনএস: নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইজিপি সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এক্ষেত্রে তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে পুলিশ প্রধান বলেন, ঈদে যানজট রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে। আইজিপি বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন। মানুষের সঙ্গে সদাচরণ করে তাদের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বাড়াতে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, নিরাপরাধ মানুষকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। তিনি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুই ভাইয়ের বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের, অভিযুক্ত বড় ভাই পলাতক

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাদপুর গ্রামে...

Photo

হাজারো ডিসেম্বর আসবে কিন্তু শেখ হাসিনা আসবেনা-রাশেদ খান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: হাজারো ডিসেম্বর আসবে কিন্তু শেখ হাসিনা...

Photo

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মুত্যু বার্ষিকীতে কালীগঞ্জে বিএনপি’র দিনব্যাপি কর্মসূচি

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

Photo

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২৫ জন: অভিভাবকরা আবেগাপ্লুত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মাত্র ১২০ টাকায় ফরম পূরণ করে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত