বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দুই ভাইয়ের বিরোধে প্রাণ গেল ছোট ভাইয়ের, অভিযুক্ত বড় ভাই পলাতক

উচ্চকন্ঠ   17-Oct-2026   19

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাদপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুমন মন্ডলের কোদালের আঘাত ও মারধরে ছোট ভাই সোহান মন্ডল (২৬) নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহান মন্ডল ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমন মন্ডল ও সোহান মন্ডলের স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া-বিবাদ হতো। এরই জেরে শনিবার বিকেল ৫টার দিকে গ্রামের মাঠে সোহানের সঙ্গে বড় ভাই সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা একটি কোদাল দিয়ে সোহানের মাথার পেছনে আঘাত করেন। এ সময় তাঁকে মারধরও করা হয় বলে জানা গেছে।

সোহানের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সুমন পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সুমন মন্ডলকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

office@ukantho.com


Photo

পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত...

Photo

কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

এফএনএস: বিদেশে বাংলাদেশের সব ক‚টনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের...

Photo

ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের...

Photo

ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে মিল থাকায় শাপলা না দেওয়া বৈষম্যমূলক: এনসিপি

এফএনএস:শুধুমাত্র ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে কিছুটা মিল থাকায় শাপলা প্রতীক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত